ইউএস ওপেনের শিরোপা জিতলেন ভাভরিঙ্কা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৬
নোভাক জকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন স্ট্যান ভাভরিঙ্কা। এটি তার তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
 
ইউএস ওপেনের তৃতীয় বাছাই ভাভরিঙ্কা জকোভিচকে ৬-৭, ৬-৪, ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে শিরোপাটি নিজের করে নিয়েছেন। এর আগে গত দুই বছরে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন ভাভরিঙ্কা। ৩১ বছর বয়সী ভাভরিঙ্কা ১৯৭০ সালে কেন রসওয়েলের পরে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জিতলেন। রসওয়েল জিতেছিলেন ৩৫ বছর বয়সে।
 
শিরোপা জিতে উচ্ছ্বসিত ভাভরিঙ্কা বলেন, আমার লক্ষ্য নিজের সেরাটা অর্জন করার জন্য সবকিছু দিয়ে চেষ্টা করা। গ্র্যান্ড স্লাম জয় আমার লক্ষ্য ছিল না কিন্তু প্রতি ম্যাচে আমি ভালো করছিলাম। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ