বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:২৫

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার খন্দকার টোলারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪০) শেরপুর শহরতলী চকপোতা দুবলাগাড়ি গ্রামের বেরোজ আলীর ছেলে।

পুলিশ জানায়,রাতে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা এলাকায় বগুড়াগামী একটি ট্রাক পিছন থেকে  ধাক্কা দেয় শফিকুলকে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানায় ওসি মো. হুমায়ুন কবীর জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম