শান্তিপূর্ণভাবে সিরিয়ার যুদ্ধবিরতি প্রথম দিন শেষ হয়েছে। গত সোমবার সূর্যাস্ত থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুক্তারাজ্যভিত্তিক সিরিয়া পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শান্তি চুক্তি কার্যকর হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে কোন বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর বাসিন্দারাও শান্তিপূর্ণভাবে প্রথম দিন কাটানোর কথা জানিয়েছেন।
যুদ্ধবিরতির ফাঁকে অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সহায়তা কার্যক্রম চালাবে জাতিসংঘ। তবে তার আগে শান্তি বজায় রাখার গ্যারান্টি চেয়েছে সংস্থাটি। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
