মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে আড়াই কোটি টাকার ভাতা বিতরণ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৫৮

মাধবপুরে পাঁচটি চা বাগানের চা শ্রমিক, বয়স্ক, বিধাবা, প্রতিবন্ধী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ৪ হাজার ৫১৪ জনের মাঝে জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান ও ভাতা ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার বিরতণ করা হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় মধ্যে বাংলাদেশ সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অধিক অর্থ ব্যয় করে প্রথম স্থান অধিকার করেছে। সাধারণ মানুসের মুখে হাসি ফুটুক এটাই ছিল বঙ্গবন্ধুর প্রত্যাশা আর সে প্রত্যাশা পূরনেই প্রধানমন্ত্রী কাজ করছেন। সমাজের অসহায় মানুষকে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী সমাজের অসহায় বিধাব বয়স্কদেরকে সহায়তা দিয়ে মূল ধারায় ফিরিয়ে এনেছেন। এ সরকার ক্ষমতায় থাকলে যুবকদের চাকরির পেছনে ঘুরতে হবে না চাকরিই পেছনে ঘুরবে। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের  উপ-পরিচালক হাবিবুর রহমান,ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, শাহাব উদ্দিন, ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার,সাংবাদিক শংকর পাল সুমন, আইয়ুব খান, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড়, সাইমন মরমু ও মীরা কৈরী প্রমুখ।

 

ইত্তেফাক/এএম