আপনি চকোলেট ভালোবাসেন? তাহলে এই খবরে আপনাকে স্বাগত। আর যারা নিছকই চকোলেট-প্রেমী নন, তারা একটু জ্ঞান বাড়িয়ে নিলে অসুবিধে কী!
পাহাড় প্রমাণ চকোলেট বানিয়ে এর আগে শিরোনামে এসেছে একাধিক প্রতিষ্ঠান। তবে বিশ্বের সবচেয়ে বড় চকোলেটের শিরোপা উঠল চকোলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'হারশে'-এর মাথায়। ১৩ হাজার ৮৫২ দশমিক ৭১ কেজির চকোলেট বানিয়েছে তারা, যা স্থান পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
গিনেস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফুট দৈর্ঘ্যের চকোলেটটি ১৫২ জন কারিগর মিলে তৈরি করেছেন। মোট ৯ দিন সময় লেগেছে চকোলেটটি তৈরি করতে। প্রতিষ্ঠানটির শতবর্ষ পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে এই চকোলেট।
ইত্তেফাক/এএম
