'দেশের ক্ষমতার অর্ধেক থাকা উচিৎ নারীদের হাতে'

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৭
দেশের ক্ষমতার ৫০ শতাংশ দেওয়া উচিত নারীদের। তাদের আরও বেশি সম্মান ও মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে। 
 
এই মন্তব্য করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। গ্লোবাল সিটিজেনের সাংবাদিক বৈঠকে অমিতাভ এই কথা বলেছেন।
 
তিনি বলেন, 'জাতি হিসেবে আমরা আমাদের দেশের নারীদের জন্য গর্বিত। নারীদের সম্পর্কে ভাবনায় আমরা পিছিয়ে রয়েছি। তবে এর দ্রুত পরিবর্তনও হচ্ছে।' 
 
তিনি বলেন, 'আমি মনে করি, দেশের ক্ষমতার ৫০ শতাংশ থাকা উচিত মহিলাদের হাতে এবং তাদের যথোপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়ার প্রয়োজন।' 
 
অমিতাভ আরও বলেন, 'সমাজের জন্য কাজের ক্ষেত্রে ব্যক্তিগত যোগদান জরুরি। এই কাজে প্রত্যেক ব্যক্তির নিজের সেরাটা দেওয়া উচিত। আমার বলতে কোনও লজ্জা নেই যে, আমি টিউবারকিউলোসিসের রোগী। অন্যদের অনুপ্রাণিত করতে আমি আমার উদাহরণ দিই।
 
ইত্তেফাক/এএম