ইউএস ওপেনের শিরোপা না জিতলেও বিশ্ব টেনিস র্যাংকিং-এ পুরুষ এককে শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে ও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কা। এদিকে নারীদের র্যাংকিংয়ে অবস্থান হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়াম। বিশ্ব টেনিস র্যাংকিং-এর মহিলা এককে শীর্ষে উঠে এসেছেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। ফলে দ্বিতীয়স্থানে নেমে যেতে হয়েছে সেরেনাকে। তৃতীয়স্থানে আছেন ভেনিজুয়েলার গার্বিন মুগুরুজা।
পুরুষদের বিশ্ব টেনিস র্যাংকিং :
র্যাংকিং খেলোয়াড় পয়েন্ট
১ নোভাক জোকোভিচ (সার্বিয়া) ১৪,০৪০
২ এন্ডি মারে (গ্রেট ব্রিটেন) ৯,৪৮৫
৩ স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৬,২৬০
৪ রাফাল নাদাল (স্পেন) ৪,৯৪০
৫ কেই নিশিকোরি (জাপান) ৪,৮৭৫
৬ মিলোস রাওনিক (কানাডা) ৪,৭৬০
৭ রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৩,৭৪৫
৮ জাইল মনফিলস (ফ্রান্স) ৩,৫৪৫
৯ টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) ৩,৩৯০
১০ ডোমিনিক থিম (অস্ট্রিয়া) ৩,২৯৫
মহিলাদের বিশ্ব টেনিস র্যাংকিং :
র্যাংকিং খেলোয়াড় পয়েন্ট
১ অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৮৭৩০
২ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৭০৫০
৩ গার্বিন মুগুরুজা (ভেনিজুয়েলা) ৫৮৩০
৪ অগনিয়েস্কা রাদওয়ানস্কা (পোল্যান্ড) ৫৮১৫
৫ সিমোনা হালেপ (রোমানিয়া) ৪৮০১
৬ ক্যারোলিন প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪৪২৫
৭ ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৩৮১৫
৮ কার্লা সুয়ারেজ নাভ্রারো (স্পেন) ৩৩৩০
৯ ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র) ৩২৮৬
১০ সভেৎলনা কুজনেৎসভা (রাশিয়া) ৩২৫০
ইত্তেফাক/আরএ
