নতুন বাড়িতে পরিবার ও ইউলিয়াকে নিয়ে উঠছেন সালমান!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৪
 
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বলতেই ভক্তদের চোখে ভেসে ওঠে বলিউড অভিনেতা সালমান খানের নাম। তবে এবার বোধহয় সেটি ছেড়ে দিচ্ছেন তিনি। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রায় একটি বাড়ি কিনেছেন সালমান খান। সেখানে তার বাবা, মা, সৎ মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উঠবেন তিনি। শোনা যাচ্ছে, তাদের সঙ্গে উঠতে যাচ্ছেন সালমান খানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর। 
 
বেশ কিছুদিন ধরেই সালমানের সঙ্গে ইউলিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। নভেম্বরেই নাকি তারা বিয়ে করতে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/এএসএস