যুদ্ধে নামছেন রণবীর-ক্যাটরিনা!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪
 
এককালের বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের সম্পর্ক ভেঙে গেছে অনেক আগেই। এবার ব্ক্স অফিসে দ্বন্দ্বে নামছেন সাবেক এই জুটি। 
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ক্রিসমাস ডে'তে সঞ্জয় দত্তের বায়োপিক ছবিতে রণবীর কাপুর ও ‌‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। দুই ছবির পরিচালক ছবি মুক্তির ব্যাপারে তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত না নিলে ব্ক্স অফিসে বড় ধরনের সংঘর্ষ হবে বলে ধারণা করা হচ্ছে। 
 
অবশ্য পরিচালকের কেউ একজন ছবি ‍মুক্তির তারিখ পেছালে দুইটি ছবিই ভাল করার একটি সুযোগ আছে। 
 
ইত্তেফাক/এএসএস