ইন্দোনেশিয়ায় নৌযান বিস্ফোরণে নিহত ২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪
ইন্দোনেশিয়ার বালি ও লম্বোক দ্বীপপুঞ্জের সমুদ্র বন্দরে যাতায়াতকারী একটি দ্রুতগামী নৌযান বিস্ফোরণে দুই বিদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ যাত্রী।  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
 
নৌযানটিতে ৩৫ আরোহী ছিল। এদের মধ্যে ৫ জন ক্রু। অ্যাডজুসেন্ট সিনিয়র কমিশনার সুগেং সুদারসো বলেন, বালির পশ্চিমাঞ্চলীয় একটি বন্দর থেকে লম্বোকের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গিলি ত্রাওয়াঙ্গানা দ্বীপের উদ্দেশ্য রওয়ানা দেয়ার প্রায় ১০ মিনিট পর নৌযানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
 
তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতদের বালির ডেনপাসার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ