মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত ফ্লাইওভারের এক কিলোমিটার অংশের উদ্বোধন করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন।আমি যে অংশটার উদ্বোধন করলাম সেটার দৈর্ঘ্য এক কিলোমিটার। অন্য অংশগুলো আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব ইনশাল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলজিআরডি সচিব আব্দুল মালেক ও প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গত মার্চ মাসে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এই ফ্লাইওভারের রমনা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত দুই কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছিল।
ইত্তেফাক/এএসএস
