ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৮
ঈদের ছুটিতে ৫ দিন বেনাপোল বন্দর বন্ধ থাকার পর পুনরায় দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আমদানি-রপ্তানি শুরু হয়।
 
তবে কার্যক্রম শুরু হলেও বন্দরে লোড আনলোডের কার্যক্রম চলছে ধীর গতিতে। এদিকে ছুটি শেষ হলেও বেনাপোল কাষ্টম হাউসে দায়িত্বরত কর্মকর্তারা তাদের কর্মস্থলে যোগদান না করায় শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
 
ইত্তেফাক/এমএইচ