নারায়ণগঞ্জে ছাত্রীকে উত্যক্তের দায়ে দুই যুবকের দণ্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৫
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লা থানার কাশিপুর এলাকার সাজু (২৮) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শৈলাপাড়া গ্রামের রাজন (২২)।
 
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মৌসুমী হাবিব।
 
পুলিশ জানায়, এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার সময় ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক একজনকে এক বছর ও অপরজনকে এক মাসের কারাদণ্ড দেন।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ