পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন কামার ডাঙ্গা-চরপাড়া সংলগ্ন কামার ডাঙ্গা নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হয়। এসব এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ নির্মাণের।
স্থানীয়রা জানান, সাদুল্লাপুর এই ছোট নদীর ওপর দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। স্কুল, কলেজ ও শিশুসহ বৃদ্ধ নারী-পুরুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়। মাঝে মধ্যে পার হওয়ার সময় পানিতে পড়ে অনেকে আহত হচ্ছে।
কামার ডাঙ্গা গ্রামের আলম হোসেন জানান, এই সাঁকোর ওপর দিয়ে ফসলি বোঝা নিয়ে পার হওয়া যায় না।
কামার ডাঙ্গা গ্রামের আব্দুল জিলাল প্রামাণিক জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এলাকার বাড়ি বাড়ি থেকে বাঁশঝাড় থেকে বাঁশ ও টাকা তুলে বাঁশের সাঁকো তৈরি করে আসছেন।
সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী জানান, এ নিয়ে ওপর মহলে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএন
