আনুশকাকে দেখতে গিয়ে শাহরুখের আতিথেয়তা পেলেন বিরাট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২২
ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম আর গোপন নেই। দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। 
 
বর্তমানে আনুশকা ইমতিয়াজ আলি-র সিনেমা 'দ্য রিং'-এর জন্য শুটিং করছেন। এই সিনেমায় রয়েছেন শাহরুখ খানও। আনুশকার ব্যস্ততার জন্য বিরাট ফিল্মের সেটেই তার সঙ্গে দেখা করতে চলে গেলেন।
 
তবে আনুশকাকে দেখতে গেলেও বিরাট কোহলি আতিথেয়তা পেলেন কিন্তু শাহরুখের। শুধু আপ্যায়ন-ই নয়; বিরাটের সঙ্গে বেশ অন্তরঙ্গভাবে কথাবার্তাও বললেন বলিউড বাদশাহ।
 
IMG0
 
স্পটবয় ডটকমের খবর, শাহরুখের এই আতিথেয়তায় বিরাট ও আনুশকা উভয়েই খুব মুগ্ধ।
 
সূত্র বলছে, ফিল্মের পুরো প্রোডাকশন টিমকেই বলে দেওয়া হয় যে, বিরাটের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে।
 
ইত্তেফাক/এএম