ফুলগাজী সীমান্তে অস্ত্রসহ দুইজন আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৬
ফেনীর ফুলগাজী উপজেলা সীমান্ত এলাকায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটকরা হলেন, উপজেলার দক্ষিণ নিলক্ষী গ্রামের মো. ইউসুফ (৪৫) ও গোসাইপুর গ্রামের মো. ইয়াকুব আলী (৪৭)।
 
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার মুন্সিরহাট নোয়াপুর মুসলিমপাড়া বদরপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শট গান, একটি পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি মোটর সাইকেল, একটি টর্চ লাইট, নগদ ১৪ হাজার ৪৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং তিনটি সীম কার্ড জব্দ করা হয়।
 
কুমিল্লা সেক্টরের ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ