মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৫
 
রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাগর (১৭) নামে একজন মারা গেছে। শুক্রবার সকালে সে মারা যায়। 
 
তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ভাড়া বাসায় থাকতো। সাগর স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো।
 
জানা যায়, সকালে গোসল শেষে বাসার সামনে জিআই তারে কাপড় শুকাতে যায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
 
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে