রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সোনামাসনা গ্রামের বাবলুর ছেলে সুমন (২৫), শিবগঞ্জ থানার পুখুরিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে ছেপাদুল (৩৬) ও জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে কামরুল ওরফে সামু (৩৬)।
আরো পড়ুন: প্রাথমিক সমাপনীতে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান বলেন, পুঠিয়া থানা পুলিশ রবিবার ভোরে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে সকলকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ

