রাজধানীতে টিনশেড বাড়ি ধসে আহত ৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪১
 
রাজধানীর কদমতলীতে দুইটি টিনশেড বাড়ি ধসে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মোহম্মদবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 
 
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত ) সাইফুল ইসলাম জানান, টিনশেড বাড়ির দেয়াল ধসে গেলে ঐ ঘরে অবস্থানরত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেয়া হয়। 
 
টিনশেড বাড়ি ধসে পড়ার ফলে পাশের একটি বিদ্যুতের খুঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস