বিখ্যাত সঙ্গীত শিল্পী রহমত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী এ শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শনিবার রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজের বাসায় মারা যান শাহনাজ রহমত উল্লাহ। ৬৭ বছর বয়সী এই শিল্পী বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, একতারা তুই দেশের কথা বলরে, এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ- এ রকম বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ১৩৪
১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় শাহনাজ রহমত উল্লাহ জন্ম গ্রহণ করেন। তার ভাই প্রয়াত আনোয়ার পারভেজ প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় নায়ক।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহনাজ রহমত উল্লাহ।
ইত্তেফাক/এমআই
