ফুলগাজী সীমান্তে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০
ফেনীর ফুলগাজী উপজেলায় ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বংলাদেশের সদস্যরা।
 
বিজিবি জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিরহাটের কামাল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে ভর্তি এক হাজার ৪৫৪ পিস ভারতীয় শাড়ি এবং ৭০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। এসব মালের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লক্ষ টাকা। জব্দকৃত এসব কাপড় ফেনী কাস্টমসে জমা দেয়া হবে।
 
ফেনী ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক কাজী ওবায়দুর রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ