মান্দায় যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮
নওগাঁর মান্দায় নাজমুল হক (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে বাড়ির পাশের একটি কলা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নাজমুল উপজেলার কুসুম্বা শিরুপাড়া গ্রামের ছহির উদ্দিনের ছেলে।
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নাজমুল শুক্রবার বিকেলে বাজারে যাওয়ার জন্য বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করা হয়। শনিবার দুপুরে প্রতিবেশী শোভা বিবি নামে এক নারী ওই কলাবাগানে পাতা কাটতে গিয়ে নাজমুলকে পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়।