গান গাওয়াটাকে উপভোগ করেই গান করেন এটিএন বাংলার প্রধান কর্তা ড. মাহফুজুর রহমান। মূলত শখ তেকে গান গাওয়া। বিভিন্ন টেলিফিল্ম বা নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার তার সেই সকল গান একত্রে শোনা যাবে এটিএন বাংলায়।
ঈদের পঞ্চম দিন (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলা তার আয়োজনে রেখেছে মাহফুজুর রহমানের গাওয়া টেলিফিল্মের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'হৃদয় ছুঁয়ে যায়'। এ সময় নিজের গাওয়া ১২টি গান গেয়ে শোনাবেন তিনি।
এই আয়োজনে থাকা তার গানগুলো হল- কেন বারেবারে, এই জীবনের অর্থ কি, একবার বলি বারবার বলি, যতদিন যাচ্ছে, হয়তো তোমারই জন্য, এই তুমি কি ভাবছো, তোমাকে দেখেই মন ভাল, তোমার চোখে, মন আমার, জীবন রে, ঐ হৃদয় ছুঁয়ে যায় এবং এক ফোটা রোদ্দুর।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু। উপস্থাপনায় আছেন অভিনেত্রী অহনা।
ইত্তেফাক/আরএ
