পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিবকে সংবর্ধনা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১
বগুড়ার গাবতলীর সুখানপুকুর মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মাছুমুর রহমান (রঞ্জু) পিএইচডি ডিগ্রি অর্জন করায় শনিবার স্কুলটির পক্ষ থেকে  তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
 
স্কুল চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনুর পরিচালনায় ও স্কুল কমিটির সভাপতি সাবেক এমপি কামরুন্নাহার পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মো. মাছুমুর রহমান (রঞ্জু) ।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রসাশক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবিব ।
 
এ ছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকার পিন্টু, গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ধন্য গোপাল সিংহ, নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, গাবতলী পল্লী বিদ্যুৎতের উপ-মহাব্যবস্থাপক ডিজিএম কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জুয়েল, সাবেক শিক্ষক স্বপন কুমার দেব প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রামকৃঞ্চ বর্মন, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, নেপালতলী ইউনিয়ন আওয়ামীলী গের সভাপতি আহসান উল্লাহ, যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি