আটঘরিয়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যা: ছেলের স্ত্রী আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৯
পাবনার আটঘরিয়ায় শাশুড়ি মায়াজানকে (৬৫) পিটিয়ে হত্যা করেছে ছেলের স্ত্রী রিমা খাতুন (৩৫)। নিহত মায়াজান উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত সুরমান আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলের স্ত্রী রিমা খাতুনকে আটক করেছে।
 
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফারুখ আহম্মেদ জানান, শনিবার সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে ছেলের স্ত্রী রিমা খাতুনের বাগবিতণ্ডার এক পর্যায়ে ছেলের স্ত্রী রিমা খাতুন শাশুড়ি মায়াজানকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে গ্রামবাসী ছেলের স্ত্রী রিমাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমাকে আটক করে ও লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।