এনটিভিতে ঈদের ধারাবাহিক 'কুসুম কুসুম প্রেম'

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:২০
 
ঈদ উপলক্ষে এনটিভির পর্দায় চলছে বিশেষ ধারাবাহিক নাটক 'কুসুম কুসুম প্রেম'। ৭ পর্বের এই নাটকটি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। রবিবার প্রচারিত হবে ৬ষ্ঠ পর্ব। চলবে ঈদের ৭ম দিন পর্যন্ত।
 
IMG0
 
'কুসুম কুসুম প্রেম' নাটকটি লিখেছেন সাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, সারিকা, জাহিদ হোসেন শোভন, ফারুক আহমেদ, মনিরা মিঠু, আরফান, মিম, রাশেদ মামুন অপু, সুজাত শিমুলসহ অনেকে।
 
ইত্তেফাক/আরএ