টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের নরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১৯ জন আহত হন।
নিহতরা হলেন- লিটন মিয়া, রজব আলী, সালমা বেগম ও অজ্ঞাতনামা একজন। গুরুতর আহত ১৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৩ জনকে ঘাটাইল সেনানিবাস হাপাতালে এবং তিনজনকে মধুপুর হাসপতালে ভর্তি করানো হয়েছে।
