জামিন নাকচ, এমপি আমানুর কারাগারে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৫
 
টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
 
রবিবার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি।
 
২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
 
 
ইত্তেফাক/কেকে