মাহমুদুর রহমানের জামিন স্থগিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৯
 
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
 
রবিবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী। 
 
 
ইত্তেফাক/কেকে