বিরাট কোহলির নতুন লুক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩১
আবারো নিজের হেয়ারস্টাইল পরিবর্তন করলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামার আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন তিনি।
 
নতুন চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, `অবশেষে মাথার সবদিকটা কভার হল। দারুণ পছন্দ হয়েছে। নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদও জানিয়েছেন কোহলি।’
 
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও পরিশ্রম করছেন কোহলি।
 
ইত্তেফাক/এমএইচ