আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সভা মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক যৌথসভা একই স্থানে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সভা দুটিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
