সাকিব-অব্রির ভালোবাসা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার কন্যা সামাজিক গণমাধ্যমে তুমুল জনপ্রিয়। জনপ্রিয় দুই পিতা-কন্যার ভালোবাসার দারুণ একটি ছবি পোস্ট করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।
 
গত নভেম্বরে জন্ম নেয়া আলাইনা হাসান অব্রি ইতোমধ্যে সামাজিক গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় চরিত্রদের অন্যতম। বাবা-কন্যার ভালোবাসার অনেক ছবি ফেসবুকে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। তেমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অব্রির মা শিশির। বিছানায় বাবা-কন্যা একজন আরেকজনের দিকে গভীর ভালোবাসায় তাকিয়ে থাকা সেই ছবি পোস্ট করে সাকিব ক্যাপশন লিখেন, বাপ-বেটির রোমান্স। আগের ছবিগুলোর মতো এটিও ফেসবুকে দারুণ আলোড়ন তুলেছে। 
 
ইত্তেফাক/এসএসএ