সিপিবির সমাবেশে বোমা হামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৫ অক্টোবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩১
সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
 
আজ সোমবার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জিয়াউর রহমান আগামী ৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। 
 
এ পর্যন্ত হত্যা মামলায় ২৫ জন এবং বিস্ফোরক আইনের মামলায় ২১ জন সাক্ষ্য দিয়েছেন।
  
২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়। ওই ঘটনায় ২০০৩ সালে প্রথম তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। ২০০৫ সালে পুনঃতদন্তের আদেশ দেন আদালত। পুনঃতদন্তের পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাতজন তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত করেছেন।