রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় অগ্রগতি নেই

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৮
উখিয়া-টেকনাফে বস্তিগেড়ে অবৈধ ভাবে বসবাসকারী প্রায় আড়াই লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের চলাফেরা, তাদের আয়ের উত্স্যসহ দৈনন্দিন কার্যপ্রণালীর উপর সরকারি কোন নজরদারি বা নিয়ন্ত্রণ না থাকায়  তারা বেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ রোহিঙ্গা জড়িয়ে পড়েছে চোরাচালান, মাদক ও মানব পাচার কাজে। অসামাজিক, অনৈতিক কর্মকান্ড অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় তা স্থানীয় সামাজিক জীবনযাপনের উপর নেতিবাচক প্রভাব পড়েছে দাবী করে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন অথবা বস্তি এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে নিয়ন্ত্রণে রাখার দাবী উঠেছে সুশীল সমাজের পক্ষ থেকে।
 
                ১৯৯১ সালে কক্সবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায় আড়াই লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব রোহিঙ্গাদের খাদ্য, মানবিক সেবা দিয়ে উখিয়া-টেকনাফ ও রামু বিভিন্ন স্থানে শরণার্থী মর্যাদা দিয়ে আশ্রয় দেয়।
 
 
ইত্তেফাক/এএন