দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মহেশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৮ বছরেও ভবন নির্মাণ হয়নি। জরাজীর্ণ একটি পুরাতন টিনের ঘরে চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে ২৩২ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। মহেশদিয়া গ্রামের ঠাকুর বাড়ির শশী ঠাকুর তার জমিতে ১৯০৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ এক শতাব্দী পার হওয়ার পরও এ বিদ্যালয়ে কোনো ভবণ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম মনি জানান, বিগত ১০ বছর যাবত্ এ বিদ্যালয়ে পাসের হার শতভাগ। সরকারি বৃত্তি পেয়েছে ১৭ শিক্ষার্থী। সাতজন শিক্ষকের স্থলে তিনটি পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে সীমানা প্রাচীর নেই।
দাগনভূঞা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঊর্ধ্বতন দপ্তরে মহেশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাঠিয়েছি ক্রমান্বয়ে ভবণ নির্মাণ হবে এবং শিক্ষক শূন্যতা কেটে যাবে।
ইত্তেফাক/এএন
