টাঙ্গাইলে বজ্রপাতে বাবা ও দুই ছেলের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪
জেলার মধুপুর উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, বাবা নিখিল হাজং (৪৫) এবং তার স্কুল পড়ুয়া দুই ছেলে জর্জ সিমশাং (১০) ও লোটন সিমশাং।
 
মঙ্গলবার ভোর সাড়ে চারটায় উপজেলার মাগন্তিনগর গ্রামে বৃষ্টি হচ্ছিল। এ সময় তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ টিনের চালার উপর বাজ পড়লে তারা হতাহত হন। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্ত্রী জনটা সিমশাং (৩৬) মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ