মধ্যপ্রদেশে বাড়ি ধসে নিহত ৬

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৭
ভারতের মধ্যপ্রদেশের জাবুয়ায় বাড়ি ধসে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার একথা জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
 
প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারী ও বিরামহীন বর্ষণের কারণে স্থাপনা নড়বড়ে হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
 
ইত্তেফাক/এমএইচ