নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০১
 
নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে সহ একই গ্রামের তিনজন নিহত হয়েছেন। বন্দর থানার শুভকরদি গ্রামের কিতাব উদ্দিনের পুত্র মাসুদ (৩৫), সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণারাণী (৩০) ও তার শিশু কন্যা শান্তি রাণী (৪) দুপুর ১২ টায় বাড়ির পার্শ্ববর্তী ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নামে। এ সময় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করার সময় তার ছিরে নদীর পানিতে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 
পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
এদিকে ঘটনাস্থলে কর্মরত পল্লী বিদ্যুতের কর্মীরা তার ছিরে পানিতে পরার পর সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/আরএ