রাজধানীর আগারগাঁও ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মানবপাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আব্দুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া শামছু মিয়া তার নিজস্ব ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় অবৈধভাবে মালয়েশিয়া পাঠান এবং সেখানে তাদের আটকে রেখে আত্মীয়স্বজনদের কাছ থেকে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন। তার এই অপকর্মে প্রত্যক্ষভাবে সহায়তা করে মনা মিয়া ও আব্দুল হাই।
