উন্নয়ন যেন জনগণের কল্যাণে লাগে: রাষ্ট্রপতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
 
উন্নয়ন করলেই হবে না, তা যেন জনগণের কল‌্যাণে লাগে, সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) এর জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে স্বাস্থ‌্য খাতের উন্নয়নের প্রসঙ্গে এই আহ্বান জানান তিনি।
 
আবদুল হামিদ বলেন, যে উন্নয়ন সাধারণ মানুষের কল্যাণে আসে না বা সামর্থ্যের অভাবে ভোগ করতে পারে না, তা কখনোই সার্বজনীন হতে পারে না। তাই স্বাস্থ্যখাতের উন্নয়ন হতে হবে চাহিদাভিত্তিক; জনগণের সামর্থ‌্যের সাথে সঙ্গতিপূর্ণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর।
 
সাধারণ মানুষের জন্য কম খরচে উন্নত চিকিত্সা নিশ্চিতের আহ্বানও জানান রাষ্ট্রপ্রধান।
 
রাষ্ট্রপতি বলেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে, এ দেশের অনেক মানুষেরই উন্নত চিকিত্সা সেবা নেয়ার মতো সামর্থ্য নেই। তাই তাদের জন্য কম খরচে উন্নত চিকিত্সা সেবার ব্যবস্থা করতে হবে।
 

ইত্তেফাক/এএম।