ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, এরশাদ গণতন্ত্রের জন্য স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দেশের সাধারণ মানুষ সেই গণতন্ত্রের সুফল থেকে বঞ্চিত। গত পঁচিশ বছরে ‘গণতন্ত্রের’ বলি হয়েছে হাজার-হাজার সাধারণ মানুষ। এই সময়ে গুটিকয়েক মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
মঙ্গলবার রাজধানীর শ্যামপুর থানা জাপার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্যামপুর থানা জাপা সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহীম মোল্লা, হানিফ সর্দার, জহিরুল ইসলাম জহির, মো. সাজু, মোতালেব হোসেন, মো. আসাদ ও মানিক প্রমুখ। সভায় আগামী ২৪ সেপ্টেম্বরের কর্মীসমাবেশ সফল করতে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পযর্ন্ত তিন মাসব্যাপী শ্যামপুর-কদমতলি থানায় সদস্য সংগ্রহ অভিযান পরিচালনাসহ সকল ওয়ার্ড ও ইউনিটে কর্মী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়।
ইত্তেফাক/এএম।
