জুডিশিয়াল কনফারেন্সে ভারতের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১২
ঢাকায় অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন ইনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ- এ যোগ দিতে ভারতের প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। 
 
মঙ্গলবার ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি ভারতের প্রধান বিচারপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। ভারতের প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন হাইকমিশনার। আগামী ২৫-২৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই জুডিশিয়াল কনফারেন্স।
 
ইত্তেফাক/এসএসএ