লিগে নিজেদের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই যদি পড়তে হয় ডাকাতদের বন্দুকের সামনে! অবস্থাটা কেমন হবে সেই ফুটবল দলটির!
হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে ভেনেজুয়েলার ক্লাব ত্রুজিলানোসের সঙ্গে। গত সোমবার লিগে মোনাগাসের বিপক্ষে ২-১ গোলে হেরেও যায় ত্রুজিলানোস। তার ঘণ্টা কয়েক পরই ক্লাবের টুইটার অ্যাকাউন্টে ছবি আসে টিম বাসের সামনে খালি গায়ে, বুট ছাড়া দাঁড়িয়ে আছেন খেলোয়াড়েরা। খেলা শেষে বাড়ির পথে রওনা দেয় ত্রুজিলানোস। পথে ছয় বন্দুকধারী বাস থামিয়ে তাতে উঠে পড়েন। ভারী অস্ত্রশস্ত্রও ছিল তাঁদের কাছে। খেলোয়াড়দের কাছে যা ছিল সব কেড়ে নিয়ে কেটে পড়েন তারা।
ইত্তেফাক/এসএসএ
