বাংলাদেশ বিমান বাহিনী হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১১০ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে মঙ্গলবার হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন এম খায়ের উল আফছার। হাইতিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে সেখানে দায়িত্ব পালন করবেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যত্ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে যাত্রার পূর্বে বিএএফ ঘাঁটি বাশারে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। এর আগে গত ২১ আগস্ট বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার হাইতিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দেন। আইএসপিআর।
