ক্যালিফোর্নিয়ায় গোয়েন্দা বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪১
 
যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি ইউ-টু গোয়েন্দা বিমান ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তারা জানায়, এ ঘটনায় একজন পাইলট নিহত ও অপর একজন আহত হয়েছেন।
 
এক প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি মঙ্গলবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সুতের কাউন্টির একটি বসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের দুই পাইলট স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিমান থেকে বের হতে পারলেও শোচনীয় পরিণতি এড়াতে পারেননি।
 
এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেনি দেশটির বিমান বাহিনী। তারা জানিয়েছে, তদন্ত করে বিষয়টি জানানো হবে। রয়টার্স।
 
ইত্তেফাক/আরএ