ভিডিও ফাঁস নিয়ে যা বললেন রাধিকা আপ্তে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৫
 
সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সবসময় আলোচনা সৃষ্টি করেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার অভিনীত ‌পার্চড' ছবিটিও এরকসম আলোচনার সৃষ্টি করেছে।
 
সম্প্রতি পার্চড' ছবির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন রাধিকা আপ্তে। সেখানে সহ-অভিনেতা আদিল হোসাইনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে রাধিকা নগ্ন অবস্থায় দেখা গেছে। 
 
ভিডিও ফাঁস হওয়ার পর নানা সময় প্রশ্নের সম্মুখীন হয়েছেন ছবির নির্মাতারা। অবশ্য এ বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন রাধিকা। তবে সম্প্রতি বলিউড লাইফকে দেয়া এক সাক্ষাৎকারে আবারো এ্কই প্রশ্নের সম্মুখীন হন ‌অহল্যা' অভিনেত্রী। কিন্তু এরকম প্রশ্নে পরোক্ষভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।  
 
তিনি বলেছেন, মানুষের যা মনে চায় তাই মনে করুক। যে ছবিটি দেখতে চায় দেখবে। আমার এই বিষয়ে কোনো আগ্রহ নেই। খবর: ডিএনএ।
 
ইত্তেফাক/এএসএস