কিশোরগঞ্জে ট্রাকচাপায় মাদরাসা ছাত্রী নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৮
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মাদরাসার এক ছাত্রী নিহত হয়েছে। নিহত ফেরদৌসী আক্তার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রংপুর সড়কের রনচন্ডি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশ বক্স নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বাবা মামলা করেছেন।
 
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর শহরে মেডিকেল মোড়ে ট্রাকসহ চালক হাবিব হোসেনকে (৪০) আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ