সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার ফরিদপুর নামক স্থানে বাসচাপায় ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় লালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুছ আলী (৩০) ও ওই ইউনিয়নের কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আবদুস শহীদ (২৭)।
দক্ষিণ সুরমা থানার এসআই আলতাবুর রহমান জানান, লালাবাজার এলাকার ফরিদপুর নামক স্থানে হানিফ পরিবহনের ঢাকা থেকে সিলেটগামী একটি বাস শহীদ ও ইউনুছ আলীকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
