ডাকাতি ও হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০
ফেনীর সোনাগাজীতে ডাকাতি ও হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
 
বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী উপজেলার চর লামছি গ্রামের ভূইয়া বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র ছট্টু মিয়া ও চর কৃষ্ণজয় গ্রামের কামাল উদ্দিনের পুত্র মনির উদ্দিন খোকন।
 
সহকারী কৌসুলী (এপিপি) ধীজেন্দ্র লাল কংশ বণিক জানান, ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর সৌদি প্রবাসী আবদুল মান্নানের বাড়িতে  আসামিরা ডাকাতি করতে গিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় চর সোনাপুর গ্রামের নূর নবী বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনাগাজী থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/  ইউবি