হজ পালন শেষে দেশে ফিরলেন যুবলীগ চেয়রম্যান ও সম্পাদক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৫
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। বুধবার তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 
 
এ সময় যুবলীগ চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম,  যুগ্ম সম্পাদক- মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, আজহার উদ্দিন, ফারুক হাসান তুহিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, ড. সাজ্জাদ হায়দার লিটন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
IMG0
যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, পবিত্র হজ্ব পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।